শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় শেখ সেলিমের জামাই আহত, নাতি নিখোঁজ
শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের মেয়ে জামাই আহত হয়েছেন এবং নাতি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনেই সফররত প্রধানমন্ত্রী রবিবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এম্পায়ার অ্যান্ড কান্ট্রি ক্লাব হোটেলের বলরুমে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা জানান।
শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, দুঃখজনক ঘটনা হলো- শেখ সেলিমের মেয়ে তার জামাই ও দুই বাচ্চা নিয়ে শ্রীলঙ্কায় ছিল, সেখানে তারা রেস্টুরেন্টে খাচ্ছিল। সেখানে বোমা হামলা হয়েছে। জামাই আহত হয়ে হাসপাতালে, বাচ্চাটার এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। আপনারা দোয়া করেন।
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=7666
অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন
: বাংলাদেশ
Comments
Post a Comment