ইয়ামাহার বাংলাদেশ যাত্রা শুরু
• ইয়ামাহা মোটরসাইকেলের কারখানা করেছে এসিআই মোটরস
• কারিগরি সহায়তা দিচ্ছে ইয়ামাহা
• এখন সংযোজন, ছয় মাস পরে উৎপাদন
• জমির পরিমাণ প্রায় ৬ একর, বিনিয়োগ প্রায় ১০০ কোটি টাকা
• মূলধন এসিআইয়ের, কারিগরি সহায়তা ইয়ামাহার
জাপানের সুপরিচিত ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজনের একটি কারখানা করেছে এসিআই মোটরস। এ কারখানা আগামীকাল শনিবার উদ্বোধন করা হবে। শুধু সংযোজন নয়, ছয় মাস পর একই কারখানায় ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনও হবে। এর মাধ্যমেই মূলত বাংলাদেশে উৎপাদন প্রক্রিয়া শুরু হলো ইয়ামাহার।
এসিআই কারখানাটি করেছে গাজীপুরের শ্রীপুরে। কারখানার জমির মোট পরিমাণ ৬ একর। এসিআই বলছে, আপাতত তারা সেখানে ১০০ কোটি টাকার মতো বিনিয়োগ করেছে, যা পরে আরও বাড়বে। শুরুতে তারা ইয়ামাহার দুটি মডেলের মোটরসাইকেল সংযোজন শুরু করবে।
ছয় মাস পর তারা একটি মডেলের মোটরসাইকেল উৎপাদন করবে। তখন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) হিসেবে স্বীকৃতি মিলবে বলে আশা করছে এসিআই।
Comments
Post a Comment