চাইলে আরেকটি বিশ্বকাপ খেলতে পারেন মাশরাফি !


Today bangla news : আগামীকাল থেকে যুক্তরাজ্যেই শুরু হচ্ছে প্রথম আন্তঃ সংসদীয় ক্রিকেট বিশ্বকাপ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলোর সঙ্গে এতে অংশ নেবে বাংলাদেশওএবারের বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি মাশরাফি বিন মুর্তজার ইনিংসে বল করে উইকেট পেয়েছেন মোটে একটি দলকেও এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত সাফল্য তবে মাশরাফি চাইলে আরেকটি বিশ্বকাপ খেলে আসতেই পারেন পারেন সে বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতেও!

না পাঠক, রসিকতা নয়। সত্যিকার অর্থেই আরেকটি বিশ্বকাপ খেলার সুযোগ আছে মাশরাফির সামনে। তবে এটি আসল বিশ্বকাপ নয়, আন্তঃ সংসদীয় ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের আইনপ্রণেতারা সংসদের আসন ছেড়ে এবার ব্যাট-বল হাতে মাঠে নামছেন

সত্যিকারের ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে এবার মাঠে গড়াতে চলেছে আন্তঃ সংসদীয় ক্রিকেট বিশ্বকাপও স্বাগতিক ইংল্যান্ডসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আফগানিস্তানের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত দল অংশ নেবে বিশ্বকাপে আগামীকাল থেকে শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত চলা টুর্নামেন্টে থাকবে একটিঅল-স্টারদলও আসল বিশ্বকাপের মতো বিশ্বকাপের ম্যাচগুলোও হবে ইংল্যান্ড ওয়েলসে

অভিনব টুর্নামেন্টের ধারণাটি এসেছে ব্রিটেনের সংসদ সদস্য ক্রিস হিটন-হ্যারিসের মস্তিষ্ক থেকে। গত শীতের মৌসুমে অস্ট্রেলীয় সংসদ সদস্যদের সঙ্গে একটি ম্যাচ খেলার সময়ই টুর্নামেন্টের ধারণা আসে তাঁর মাথায়, রয়টার্সকে এমনটাই জানিয়েছেন হিটন-হ্যারিস

কিন্তু কেন এমন অভিনব টুর্নামেন্টের আয়োজন? উত্তরে হিটন-হ্যারিস জানিয়েছেন, দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর উদ্দেশ্যেই এই টুর্নামেন্ট, ‘মানুষকে আয়েশ করার সুযোগ দেওয়ার দারুণ একটি উপায় হলো ক্রিকেট। কারণ এটি দেখতে দেখতে কয়েক ঘণ্টা একসঙ্গে সময় কাটানো যায়


পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=12278

অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন :  খেলাধুলা

Comments

Popular posts from this blog

২০ দলীয় জোট ছাড়লেন পার্থ

আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার

এমন কিছু এর আগে কখনো দেখা যায়নি