দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বিএনপি


Today bangla news
দলীয় প্রতীক ছাড়া আগামীতে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের সিদ্ধান্ত হচ্ছে বিএনপির যেসব নেতাকর্মী বা যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, তারা কেউ চাইলে নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু প্রতীক সেক্ষেত্রে আমরা বরাদ্দ দেবো না।শুক্রবার ( জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন

এর আগে বেলা ৪টা থেকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়ে পর্যন্ত চলে। বৈঠকে লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখনও মনে করি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রতীক ব্যবস্থা তুলে নেওয়া উচিত। প্রকৃতপক্ষে স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয়দের প্রতীক ছাড়াই নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হচ্ছে বিএনপির কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে করতে পারবে। তবে আমরা মার্কা বরাদ্দ করবো না।
এখনও স্থানীয় সরকারের পুরো ইউপি নির্বাচনের শিডিউল আসেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এরমধ্যে বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীরা জানতে চাচ্ছেন এখানে দলের অবস্থান কী হবে? ইতোপূর্বে যখন পার্টির প্রতীক দিয়ে নির্বাচন করার প্রশ্ন এসেছিল, তখনই আমরা এর বিরোধিতা করেছিলাম বলেছিলাম, পার্টির প্রতীক দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করাটা বাংলাদেশের জন্য উপযোগী হবে না। এটি বিভিন্ন সমস্যা তৈরি করবে রাজনীতির ক্ষেত্রে।
বরগুনার রিফাত হত্যা মামলার আসামি নয়ন বন্ডকে হত্যা করা হয়েছে আসল মদতদাতাদের আড়াল করতেই বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘রিফাত হত্যার পর যে ঘটনাটি ঘটেছে, সেটা বাংলাদেশের আইন-আদালত রাষ্ট্রের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করা হয়েছে। রিফাত হত্যা মামলার প্রধান আসামিকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এই হত্যার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে, আসল মদতদাতা যারা তাদের আড়াল করা। তারা যেন আপনার আলোচনায় না আসতে পারে, সেজন্য এটা করা হয়েছে।

নয়ন বন্ডকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘কয়েকদিন আগে দেখেছেন, আইন সালিশ কেন্দ্রের একটি প্রতিবেদনে এসেছে, গত মাসে ৪৩৮ জনকে ক্রসফায়ার এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে হয়েছে গতকাল সম্ভবত আদালতে একটা আদেশ এসেছে, সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে, বিষয়ে তাদের জানাতে এর আগে হাইকোর্টের একটা আদেশ ছিল, কোনোমতে বিচারবহির্ভূত হত্যা করা যাবে না এটি সম্পূর্ণ আইন পরিপন্থী আইনের শাসন সংবিধান পরিপন্থী

পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=12223

অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন :  খেলাধুলা

Comments

Popular posts from this blog

২০ দলীয় জোট ছাড়লেন পার্থ

আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার

এমন কিছু এর আগে কখনো দেখা যায়নি