সালমানের বক্স অফিস রেকর্ড ভাঙলেন শহিদ কাপুর
‘নারীবিদ্বেষী’ সিনেমা আখ্যা দিয়ে অনেকের সমালোচনা সত্ত্বেও বলিউড তারকা শহিদ কাপুরের সাম্প্রতিক সিনেমা ‘কবির সিং’ বক্স অফিসে শাসন জারি রেখেছে। এই অভিনেতার ক্যারিয়ারে এটিই ‘সলো হিট’। আপাতত থামার লক্ষণ নেই।
বক্স অফিস ইন্ডিয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার ‘কবির সিং’ সংগ্রহে প্রায় ১৭ কোটি রুপি যোগ করেছে। সেই হিসাবে মুক্তির চার দিনে মোট সংগ্রহ দাঁড়াল ৮৭ কোটি রুপি।
রোববারের আয়ে চলতি বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ‘কবির সিং’। সালমান খানের তিন বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে এ ছবি। গত রোববার এ সিনেমা আয় করে প্রায় ২৮ কোটি রুপি, যা সালমানের ‘ভারত’-এর আয় থেকে প্রায় দুই কোটি রুপি বেশি।
বক্স অফিস ইন্ডিয়া প্রতিবেদনে জানিয়েছে, পুরো ভারতেই ‘কবির সিং’-এর জনপ্রিয়তা তুঙ্গে। এর আগে ‘টোটাল ধামাল’ ও ‘ভারত’ ঝড় তুলেছিল। পূর্বাভাস, মাত্র পাঁচ দিনেই শতকোটির মাইলফলক অতিক্রম করবে ‘কবির সিং’।
সোমবার চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানান, প্রথম দিনে এ সিনেমার সংগ্রহ ২০.২১ লাখ রুপি। দ্বিতীয় দিনে সংগ্রহ ২২.৭১ কোটি রুপি। দুই দিনে সংগ্রহ দাঁড়ায় ৪২.৯২ কোটি রুপি। আর তৃতীয় দিনে সংগ্রহ ২৭.৯১ কোটি রুপি। তিন দিনে মোট সংগ্রহ দাঁড়ায় ৭০.৮৩ কোটি রুপি।
সোমবারের আয়েও ‘কবির সিং’ এগিয়ে গেছে। ২০১৬ সালে সুপারস্টার সালমান খানের ‘সুলতান’ প্রথম সোমবার আয় করে ১৫ কোটি রুপি। আর তিন বছর পরে শহিদ কাপুরের ‘কবির সিং’ সোমবার আয় করল প্রায় ১৭ কোটি রুপি।
‘নারীবিদ্বেষী’ সিনেমা আখ্যা দিয়ে অনেকেই কঠোর সমালোচনা করলেও বক্স অফিসে এর প্রভাব পড়ছে না।
গত শুক্রবার (২১ জুন) ভারতের তিন হাজার ১২৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘কবির সিং’। বক্স অফিসে আপাতত থামার কোনো লক্ষণ নেই। প্রথমবারের মতো পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার সঙ্গে কাজ করলেন শহিদ কাপুর। ভক্তদের তুমুল সাড়া পাওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শহিদ।
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=11630
Comments
Post a Comment