‘দেখবেন?’ এক শব্দে ভক্তদের মন জয় দীপিকার!
Today bangla news : ফের ভক্তদের মন জয় করে নিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। কোনো ফটোশুটের কারণে নয়, নয় নতুন সিনেমার লুক টেস্টেও, এবার একদম ভিন্ন কারণে খবরের শিরোনাম হলেন এশিয়ার সেরা আবেদনময়ী।
বিনয় ও নম্রতার উদাহরণ সৃষ্টি করে ট্রেন্ডতালিকায় উঠে এসেছেন দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাঁকে নিয়ে জোর চর্চা। ভক্তরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। কী এমন কাণ্ড করেছেন ৩৩ বছরের সুন্দরী?
বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে মুম্বাই থেকে বেঙ্গালুরুর পথে রওনা দিয়েছিলেন দীপিকা। বিমানবন্দরে পৌঁছেই কোনোদিকে না তাকিয়ে হাঁটা দেন ভেতরে ঢোকার জন্য। তখনই তাঁকে আটকান এক নিরাপত্তারক্ষী। নায়িকার পরিচয়পত্র দেখতে চান তিনি। অন্য কারোর সঙ্গে এই ঘটনা ঘটলে তখনই তুলকালাম বেঁধে যেত। কিন্তু দীপিকা মিষ্টি হেসে নরম গলায় নিরাপত্তারক্ষীকে বলেন, ‘দেখবেন?’ তার পরই বাড়িয়ে দেন নিজের পরিচয়পত্র। সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু দীপিকার বন্দনা।
এক ভক্ত লিখেছেন, ‘একেই বলে মাটিতে পা রেখে চলা। কত নম্রভাবে দীপিকা পরিচয়পত্র দেখালেন।’ আরেক ভক্ত লিখেছেন, ‘কত প্রফেশনাল ও মানবিক দীপিকা। তাই কথা না বাড়িয়ে পরিচয়পত্র দেখিয়ে দিলেন।’
অবশ্য নিরাপত্তারক্ষীরও প্রশংসা করেছেন কেউ কেউ। বলছেন, তারকা হোক আর সাধারণ মানুষ হোক, তিনি তাঁর দায়িত্বটি পালন করেছেন।
দীপিকা পাড়ুকোনকে আগামীতে মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ সিনেমায় দেখা যাবে। এতে এসিড আক্রান্ত নারী লক্ষ্মী আগরওয়ালের জীবন ও সংগ্রামমুখর জীবন রুপালি পর্দায় তুলে ধরবেন তিনি।
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=11624
Comments
Post a Comment