বিমানের যাত্রীদের তথ্য জানাতে হেল্প লাইন চালু
মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রীদের সম্পর্কে তথ্য জানতে হেল্প লাইন চালু করা হয়েছে। ফ্লাইটের যাত্রীদের স্বজনরা জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য +৮৮০২৮৯০১৫৩০ নম্বরে কল করে তথ্য পাবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গণমাধ্যম ও অন্যদের এ নম্বরে কল না করতে অনুরোধ জানিয়েছেন তিনি।
Comments
Post a Comment