• ইয়ামাহা মোটরসাইকেলের কারখানা করেছে এসিআই মোটরস • কারিগরি সহায়তা দিচ্ছে ইয়ামাহা • এখন সংযোজন , ছয় মাস পরে উৎপাদন • জমির পরিমাণ প্রায় ৬ একর , বিনিয়োগ প্রায় ১০০ কোটি টাকা • মূলধন এসিআইয়ের , কারিগরি সহায়তা ইয়ামাহার জাপানের সুপরিচিত ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজনের একটি কারখানা করেছে এসিআই মোটরস। এ কারখানা আগামীকাল শনিবার উদ্বোধন করা হবে। শুধু সংযোজন নয় , ছয় মাস পর একই কারখানায় ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনও হবে। এর মাধ্যমেই মূলত বাংলাদেশে উৎপাদন প্রক্রিয়া শুরু হলো ইয়ামাহার । এসিআই কারখানাটি করেছে গাজীপুরের শ্রীপুরে । কারখানার জমির মোট পরিমাণ ৬ একর । এসিআই বলছে , আপাতত তারা সেখানে ১০০ কোটি টাকার মতো বিনিয়োগ করেছে , যা পরে আরও বাড়বে । শুরুতে তারা ইয়ামাহার দুটি মডেলের মোটরসাইকেল সংযোজন শুরু করবে । ছয় মাস পর তারা একটি মডেলের মোটরসাইকেল উৎপাদন করবে। তখন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার ( ওইএম ) হিসেবে স্বীকৃতি মিলবে বলে আশা করছে এসিআই । পুরো ...
Comments
Post a Comment