৪৮ ঘণ্টা সময় দিলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা


ছাত্রলীগের ৩০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন পদবঞ্চিতরা এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা অনশন সংগঠন থেকে গণপদত্যাগের মতো কর্মসূচি পালন করবেন
আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এই আল্টিমেটাম দেন ছাত্রলীগের পদবঞ্চিতরা
নতুন কমিটিতে পদ না পাওয়া বা কাঙ্ক্ষিত পদ না পাওয়া ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের বিগত কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক সাইফ বাবু। লিখিত বক্তব্যে ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্গঠনে সময় বেঁধে দেওয়া হয়
ছাত্রলীগের শামসুন্নাহার হল শাখার সভাপতি নিপু তন্বী বলেন, দাবি পূরণ না হলে তাঁরা অনশন, গণপদত্যাগের মতো কর্মসূচি পালন করবেন
গত বছরের ১১ ১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় আড়াই মাস পর ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরীকে সভাপতি গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির অন্য পদগুলো ছিল ফাঁকা। গতকাল সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তাতে দেখা যায়, ছাত্রলীগের গত কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে থাকা বেশ কয়েকজন এবার কমিটিতে জায়গা পাননি। আবার অনেকে পদ পেলেও তা তাঁদের মনঃপূত হয়নি। নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়

পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=9239

অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন : রাজনীতি

Comments

Popular posts from this blog

২০ দলীয় জোট ছাড়লেন পার্থ

আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার

এমন কিছু এর আগে কখনো দেখা যায়নি