ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যাদের বিরুদ্ধে অভিযোগ
সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রাপ্ত ১৭ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে বিভিন্ন অভিযোগ পেয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। অভিযোগের সত্যতা যাচাই বাছাই করতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছেন সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
বুধবার রাত ১২টায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, আমাদের গঠনন্ত্রের যে বাধ্যবাধকতা রয়েছে। আমরা চেষ্টা করেছি সেটা মানার। কিন্তু তারপরও যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে যেমন বিবাহিত, অছাত্র, মুক্তিযুদ্ধেও চেতনা বিরোধীসহ গঠনতন্ত্র বিরোধী কোনো অভিযোগ থাকে তাহলে তাকে আমরা অব্যাহতি দেবো। তারা কেউ আমাদের কমিটিতে থাকতে পারবে না।
তিনি বলেন, কমিটি ঘোষনার পরে আমরা পত্র-পত্রিকা ও সমাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যাাদের নামে অভিযোগ পেয়েছি তাদের ২৪ ঘণ্টা সময় বেধে দিচ্ছি। এর মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেতাতীতভাবে প্রমাণ হবে তাদের অব্যাহতি দেয়া হবে। তাদের জায়গায় যারা ক্লিন ইমেজের রয়েছেন। যারা বঞ্চিত হয়েছে তাদের স্থান দেয়া হবে।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সাধারণ সম্পাদক অভিযোগ পাওয়া নামগুলো ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে- সহ সভাপতি তানজীব ভূইয়া তানভীর (বয়স উত্তীর্ণের অভিযোগ), সুরঞ্জন ঘোষ (বয়স উত্তীর্ণের অভিযোগ), আরেফীন সিদ্দিকী সুজন (মাদকসংশ্লিষ্ট অভিযোগ), আতিক রহমান খান, (মাদকসংশ্লিষ্ট অভিযোগ), বরকত হোসেন হাওলাদার (শিক্ষকের সঙ্গে অসৎ আচরণের অভিযোগ), শাহরিয়ার কবির বিদ্যুত (সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ), মাহমুদুল হাসান তুষার ( মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী আদর্শ ধারণের অভিযোগ), মাহমুদুল হাসান (সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ), আমিনুল ইসলাম বুলবুল (মামলা রয়েছে), আহসান হাবীব (চাকরি করার অভিযোগ), সাদিক খান (বিবাহের অভিযোগ), তৌফিকুল হাসান সাগর (তার পরিবারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ), সোহানী হাসান তিথি (বিবাহের অভিযোগ), রিশি চৌধুরী (বিবাহের অভিযোগ), আফরীন লাবনী (বিবাহের অভিযোগ), মুনমুন নাহার বৈশাখি (বিবাহের অভিযোগ)।
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=9375
Comments
Post a Comment