ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথা হলো ওবায়দুল কাদেরের
হার্টে গুরুতর অসুখ নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৩ মার্চ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়ার পর এটিই সেতুমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম কথোপকথন। বুধবার দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়।
বুধবার বিকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনালাপে প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। এ সময় ওবায়দুল কাদের নিজের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। জানান, তিনি অনেকটাই সুস্থবোধ করছেন।
শেখ ওয়ালিদ জানান, বুধবার সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের মধ্যে টেলিফোনে কথা হয়। এ সময় প্রধানমন্ত্রী তাকে ঠিকমতো চিকিৎসা নিয়ে দেশে ফেরার কথা বলেন।
Comments
Post a Comment