সিয়ামের মহাপুরস্কার আল্লাহর সান্নিধ্য লাভ


আল্লাহর প্রতি প্রেমাসক্তি ছাড়া আধ্যাত্মিক উন্নতি সাধন, আল্লাহর সন্তুষ্টি অর্জন কিংবা সান্নিধ্য লাভ কোনোটিই সম্ভব নয় পবিত্র কোরআনে আল্লাহর বাণী, ‘আল্লাহ লোকদিগকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে’ (সূরা : মায়িদা, আয়াত : ৫৪) রাসূল (সা.) বলেছেন, যে পর্যন্ত বান্দা আপন পরিবারপরিজন, ধন-দৌলত সব সৃষ্ট থেকে আল্লাহ তাঁর রাসূলকে সর্বাপেক্ষা ভালো না বাসবে, সেই পর্যন্ত তার ঈমান দৃঢ় হবে না

শুধু পানাহার যৌনাচার না করাই কি সিয়াম? সিয়ামের মূল উদ্দেশ্য বা হাকিকত কী? তা জেনে সিয়াম পালন করা আবশ্যক। সিয়াম বান্দাকে প্রেমের পথে আহ্বান করে। আল্লাহর ভালোবাসায় সায়েম দুনিয়ার আসক্তি, খায়েস, আরাম-আয়েশ ত্যাগ করে দান-খয়রাত পরহিতকর কাজ করে জীবন উৎসর্গের মাধ্যমে ঐশী আনন্দে হৃদয় পূর্ণ করে মহাপ্রভুর প্রেম দুনিয়ার সব আকর্ষণ দূর করে দেয়। আল্লাহ ছাড়া অন্য কিছুর প্রতি আকৃষ্ট হলে হাকিকতের রোজা নষ্ট হয়ে যায়। ফলে রোজার কাজা আদায় করতে হয়

এতে বোঝা যায় রিপুর তাড়না-বাসনা ত্যাগ করে আল্লাহর মহব্বতের প্রতি আকৃষ্ট না হতে পারলে সিয়াম পরিপূর্ণ হবে না রকম সফল সায়েমের জন্যই রয়েছে মহাপুরস্কার মহাপ্রভুর সান্নিধ্য লাভ ত্যাগ ছাড়া কি পুরস্কার লাভ হতে পারে? রাসূলপাক (সা.) আমাদেরকে আল্লাহর প্রতি ভালোবাসার শিক্ষা দিয়েছেন

তিনি মোনাজাতে বলতেন, হে আল্লাহ! তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রিয়জনের প্রতি ভালোবাসা এবং যে বস্তু আমাকে তোমার ভালোবাসার সান্নিধ্য দান করে তার ভালোবাসা আমাকে দান কর এবং শীতল পানি পিপাসার্তের কাছে যেমন প্রিয়, তোমার ভালোবাসা আমার কাছে তেমন প্রিয় কর

আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে তাঁর বিধান মেনে চলতে হবে। নিয়মিত রোজা রাখলাম অথচ হারাম-হালালের প্রতি খেয়াল করলাম না, আচার-ব্যবহারে সংযত হওয়ার মানসিকতা তৈরি হল না, চোখ, কান, মুখ, জিহ্বাসহ রিপুগুলোর নিয়ন্ত্রণ হল না, ব্যবসা-বাণিজ্য আগের মতোই হল পণ্যে ভেজাল দেয়া, ক্ষতিকর প্রিজারভেটিব মেশানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা, ওজনে কম দেয়া কিংবা বাড়তি মূল্য নেয়া। চাকরি করি বেতন নিই কিন্তু সেবাদানে আন্তরিকতাহীন

পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=10044

অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন : লাইফ স্টাইল

Comments

Popular posts from this blog

২০ দলীয় জোট ছাড়লেন পার্থ

আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার

এমন কিছু এর আগে কখনো দেখা যায়নি