তিন দেশ সফরে মঙ্গলবার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
জাপান,
সৌদি আরব ও ফিনল্যান্ড
সফরের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। আগামী
মঙ্গলবার (২৮ মে) জাপানের
উদ্দেশে রওনা দেবেন তিনি। এরপর
সৌদি আরব সফর শেষে
ফিনল্যান্ডে যাবেন প্রধানমন্ত্রী।
রবিবার (২৬ মে) দুপুরে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে এসব তথ্য জানান
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল
মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ২৮ মে জাপানের বিখ্যাত গণমাধ্যম ‘নিকে’র উদ্যোগে আয়োজিত ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। পাশাপাশি তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করবেন। এ সময় দু’দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের একটি সহযোগিতা চুক্তি সই হবে। এই অর্থ দিয়ে মহেশখালীর মাতারবাড়িতে বিদ্যুৎ প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, মাস র্যাপিড ট্রানজিট-এমআরটিসহ মোট পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।’
আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে আমরা জাপানের সহযোগিতা চাইবো। জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৫৩ সদস্যবিশিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।’
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=9942
Comments
Post a Comment