বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে মাথায় চুল গজাতে হবে: অর্জুন


অর্জুন কাপুর-মালাইকা অরোরার বিয়ে নিয়ে বিটাউনে ফিসফাস তবে এখন বিয়ে নয় সাফ জানিয়ে দিলেন এই বলিউড নায়ক এখন অর্জুন ব্যস্ত পানিপথ ছবির শুটিংয়ে আর জন্য মাথার চুল কামিয়ে ফেলেছেন তিনি শিগগিরই মুক্তি পাবে অর্জুন অভিনীত ছবি ইন্ডিয়াজ মোস্ট ওয়ান্টেড মুম্বাইয়ের এক পাঁচ তারা হোটেলে বলিউড নায়ক অর্জুন কাপুরের মুখোমুখি হন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য

আপনার নাকে কীভাবে চোট লাগল?
পানিপথ ছবির শুটিংয়ের সময় চোট পেয়েছি। আসলে এটা আমার প্রথম কস্টিউম ড্রামা ফিল্ম। তাই চেষ্টা করছি সেরা শটটা দিতে। নিজ থেকেই বলতাম আরেকবার শট নিতে। তাই শট নেওয়ার জন্য লোহার হেলমেট বারবার খোলাপরার মধ্যে থাকতে হয়েছে। আর এই করতে করতে একসময় নাকে চোট লেগে গেছে

আপনার আগের ছবি নমস্তে ইংল্যান্ড একদম চলেনি বিষয়ে কিছু বলতে চান?
আমি জানি, আমার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি নমস্তে ইংল্যান্ড চলেনি। তবে এর আগে মুবারকা ভালো চলেছে। হাফ গার্লফ্রেন্ড ছবিটাও ব্যবসা করেছে। নির্মাতারা ভালো টাকা কামিয়েছিলেন। সব ছবি ১০০ কোটি রুপি ব্যবসা করবে, তার কোনো মানে নেই। বিরাট কোহলি সব বলে ছয় মারেন না। ভুল সবারই হয়। অসফলতার জন্য হতাশায় ভুগি না। আবার সফলতাকে মাথায় চড়তেও দিই না। আমি সব ছবি থেকে কিছু না কিছু শিখি। ব্যর্থতার জন্য কখনো ঘাবড়ে যাই না। আসলে আমি আমার জীবনে এত চড়াইউতরাই দেখেছি যেশুক্রবার’ (নতুন ছবি মুক্তির দিন) আমাকে ভয় দেখাতে পারে না। কখনো মনে হয় না যে এই ছবি না চললে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমার নিজের প্রতি আস্থা আছে

তার মানে ব্যর্থতা আপনাকে স্পর্শ করে না?
ব্যর্থতা আমাকে স্পর্শ না করলে আমি অভিনেতা হতাম না। তার মানে এই নয় যে সব বিচারবুদ্ধি হারিয়ে ফেলব। আর হতাশায় ডুবে যাব। বক্স অফিসের শুক্রবার আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমি আমার মতো করে সফল। আমি আমার জন্য কাজ করি। আমি আমার নিজের ছন্দে চলি। আমি নিশ্চয় চাই যেন আমার ছবি চলে। নির্মাতারা আমার ছবি থেকে যেন ভালো ব্যবসা করেন। তবে আমি জানি যে সিনেমার সফলতাব্যর্থতা হলো একটা রিলেশনশিপের মতো। প্রেম ভেঙে গেলে খারাপ লাগে

পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=9763

অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন : রাজনীতি

Comments

Popular posts from this blog

২০ দলীয় জোট ছাড়লেন পার্থ

আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার

এমন কিছু এর আগে কখনো দেখা যায়নি