মতিঝিলে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১
রাজধানীর মতিঝিলে জীবন বীমা কর্পোরেশনের গেটের সামনে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাহিন (৪০) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, সকালে জীবন বীমা কর্পোরেশনের গেটের সামনে সিলিন্ডার থেকে বেলুন ফুলাতে এক ব্যক্তিকে সাহায্য করছিলেন শাহিন। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হলে তিনি দগ্ধ হন।
পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পেরেছি এ ঘটনায় মোট চারজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে দু’জন পথচারী ও দু’জন বেলুন ফুলানোর কাজ করছিলেন।
শাহিন ছাড়া বাকি তিনজন সামান্য দগ্ধ হয়েছেন। জীবন বীমার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা বেলুন ফুলানোর কাজ করছিল বলে জানান ওসি ওমর ফারুক।
Comments
Post a Comment