আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার


ফরাসি কাপের ফাইনালে হারের পর এক দর্শককে ঘুষি মারতে তেড়ে দিয়েছিলেন নেইমার এমন আচরণের জন্য আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা
কী হয়েছে নেইমারের? এখন তাঁর পাদপ্রদীপের আলোয় থাকার কথা। তা না, একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন। কিছুদিন আগে উয়েফাকে বাজে কথা বলে তিন ম্যাচ নিষিদ্ধ হন নেইমার। এরপর ফরাসি কাপের ফাইনালে হারের পর এক দর্শককে ঘুষি মারতে তেড়ে গিয়েছিলেন ব্রাজিল তারকা। সংবাদমাধ্যম জানিয়েছে, এমন আচরণের জন্য সর্বোচ্চ আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার
রোববার রাতে ফরাসি কাপের ফাইনালে রেঁনের কাছে - গোলে হারে পিএসজি। ম্যাচ শেষে গ্যালারির দর্শকদের মধ্য দিয়ে যাচ্ছিলেন পিএসজির খেলোয়াড়েরা, রানার্সআপ পদক নেওয়ার জন্য। আশপাশের দর্শকেরা প্রিয় খেলোয়াড়দের ছবি তুলছেন, ভিডিও করছেন। নেইমারের বিষয়টা পছন্দ হয়নি। এক দর্শকের হাত থেকে ফোন কেড়ে নিতে চাইলেন তিনি। শুধু তা- নয়, ফোন না কাড়তে পেরে তাঁর দিকে ঘুষি মারতে গিয়েছেন নেইমার। পরে পিএসজির অন্য খেলোয়াড়েরা তাঁকে ধরাধরি করে ওপরে নিয়ে যান। নেইমারের এই লজ্জাজনক মুহূর্ত ধরা পড়েছে দর্শকের মোবাইল ফোনে। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ভিডিওটা ছড়িয়ে দিতে দেরি করেননি

পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=8275

অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন : BANGLA  NEWS

Comments

Popular posts from this blog

২০ দলীয় জোট ছাড়লেন পার্থ

এমন কিছু এর আগে কখনো দেখা যায়নি