খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার শুনানি ১২ জুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলার শুনানির জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ মামলাগুলোর শুনানির পরবর্তী ওই দিন ধার্য করেন।
এদিন মামলাগুলোর কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকার কথা জানিয়ে সময় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে আদালত শুনানির জন্য পরবর্তী ওই দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।
আদালত সূত্র জানায়, মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের অপর একটি মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় যাত্রী হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=7429
অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন
: রাজনীতি
Comments
Post a Comment