আবেদন করলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাদ এলাকায় একটি নৌ থানার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা ভালো।তারপরও বিএনপি যদি তার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির আবেদন করে, সেটি যদি যৌক্তিক মনে হয় তবে বিষয়টি সরকার ভেবে দেখবে।
প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।খালেদা জিয়া গুরুতর অসুস্থ দাবি করে তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি।গত সপ্তাহে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।এরইমধ্যে খালেদা জিয়ার প্যারেলো মুক্তি নিয়ে বিদেশ যাওয়ার বিষয়টি আলোচনায় চলে আসে।
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন :https://todaybanglenews.com/?p=6722

অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন :রাজধানী

Comments

Popular posts from this blog

২০ দলীয় জোট ছাড়লেন পার্থ

আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার

এমন কিছু এর আগে কখনো দেখা যায়নি