নৌবাহিনীতে যুক্ত হলো নতুন দুইটি যুদ্ধজাহাজ
গণচীনে
তৈরি করা নৌবাহিনীর নতুন
দু’টি যুদ্ধজাহাজ
‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা’ শনিবার
চট্টগ্রাম নেভাল জেটিতে এসে
পৌঁছেছে। এ
সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার
অ্যাডমিরাল আবু আশরাফ প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে
জাহাজ দু’টিকে স্বাগত
জানান। জাহাজ
দু’টি আগমন উপলক্ষে
নেভাল জেটিতে নৌবাহিনীর উচ্চপদস্থ
কর্মকর্তা ও বিপুল সংখ্যক
নাবিক উপস্থিত ছিলেন।
নৌবাহিনীর
জন্য নবনির্মিত জাহাজ বানৌজা সংগ্রাম
ও বানৌজা প্রত্যাশা এর
প্রতিটির দৈর্ঘ্য ৯০ মিটার এবং
প্রস্থ ১১ মিটার।
জাহাজ দু’টি ঘণ্টায়
সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল
বেগে চলতে সক্ষম।
শত্রু বিমান, জাহাজ এবং
স্থাপনায় আঘাত হানতে সক্ষম
জাহাজ দু’টি আধুনিক
প্রযুক্তি সম্পন্ন কামান, ভূমি থেকে
আকাশে এবং ভূমি থেকে
ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল, অত্যাধুনিক থ্রিডি র্যাডার,
ফায়ার কন্ট্রোল সিস্টেম, র্যাডার জ্যামিং
সিস্টেমসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে
সুসজ্জিত।
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=8152
Comments
Post a Comment