মেসি ম্যাজিকে ম্যানইউকে উড়িয়ে সেমিতে বার্সা
লিওনেল মেসি ঝলক অব্যাহত আছে। গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন তিনি। নিজে করলেন জোড়া গোল। অ্যাসিস্ট করলেন ফিলিপ কুতিনহোর গোলে। খুদে জাদুকরের নৈপুণ্যে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলো বার্সেলোনা।
শেষ আটের প্রথম লেগে গেল বুধবার ম্যানইউর দূর্গ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল বার্সা। সেই আত্মবিশ্বাস নিয়ে ফিরতি পর্বে মঙ্গলবার রাতে নিজেদের ডেরায় খেলতে নেমেছিল স্বাগতিকরা। এবার প্রতিপক্ষকে ৩-০ গোলে উড়িয়ে দিলেন কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে শেষ চারের টিকেট পেয়েছেন তারা।
ম্যাচের শুরুটা ভালোই ছিল ম্যানইউর। দারুণ কম্বিনেশনে খেলা শুরু করে দলটি। ধীরে ধীরে ছন্দে ফেরে বার্সাও। ফলে খেলা জমে ওঠে। ১০ মিনিটে ইউনাইটেড ডি-বক্সে ফ্রেদের পায়ে লেগে পড়ে যান ইভান রাকিতিচ। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান তিনি।
অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন
: খেলাধুলা
Comments
Post a Comment