বিএনপির নির্বাচিতরা জানতে চান, দল কী করছে?
বিএনপি থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা দলটির মহাসচিবের কাছে জানতে চেয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কী করা হচ্ছে? দল কী করছে? নির্বাচিতরা শপথ নেবেন কি না? তাঁরা দলের শীর্ষ নেতাদের বলেছেন, দলের শীর্ষ নেতারা কী করছেন, তা তাঁরা বুঝতে পারছেন না।
সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের অপেক্ষা করতে বলেছেন বলে এই নেতারা প্রথম আলোকে জানিয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ছয়জন প্রার্থী নির্বাচিত হন। এ প্রার্থীরা গতকাল সোমবার বিএনপির গুলশান অফিসে মির্জা ফখরুলের সভাপতিত্বে বৈঠক করেন। সেখানে শপথ ও খালেদা জিয়ার মুক্তির বিষয়ে নিজেদের অবস্থান ও দলের অবস্থান নিয়ে আলোচনা হয়। তবে শপথের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বৈঠকে অংশ নেওয়া নেতারা।
অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন
: রাজনীতি
Comments
Post a Comment