আমি কোনো দল ভাঙার রাজনীতিতে বিশ্বাস করি না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কোনো দল ভাঙার রাজনীতিতে বিশ্বাস করি না। কোনো দল ভাঙা বা অন্য কিছু করার নীতিতে যাব কেন? যার যার দল সেই করুক। আওয়ামী লীগে অনেক লোকবল ও জনসমর্থন রয়েছে, অন্যের ভার নিতে যাব কেন? আসলে ক্ষমতা ছাড়া তারা (বিএনপি) রাজনীতিতে টিকে থাকতে পারে না, কারণ বাংলার মাটিতে তাদের কোন শিকড় নেই।
শুক্রবার বিকালে গণভবনে আয়োজিত জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, স্বেচ্ছায় ও ভোটারদের চাপে বিরোধী দলগুলোর এমপিরা শপথ নিয়েছেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোন চাপ নেই। অনেক প্রস্তাব আসলেও আওয়ামী লীগ বিশেষ করে আমি দল ভাঙ্গার রাজনীতিতে বিশ্বাসী নই। লিখিত বক্তব্যের পর প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=8080
Comments
Post a Comment