বাংলাদেশ দলকে নিয়ে যেখানে ভয় ফারুকের
বাংলাদেশ সবচেয়ে সফল ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপে। দুটিতেই প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন ফারুক আহমেদ। এবার দল দেখলেন দূর থেকে। সম্ভাব্য সেরা দলই হয়েছে বলে মনে করছেন তিনি। তবে জাতীয় দলের সাবেক অধিনায়কের ভয় অন্যখানে
কথাটা বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন। নির্বাচকেরাও নানা সময়ে বলেছেন। পরশু বিশ্বকাপের দল ঘোষণার দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদন আরেকবার বললেন, ‘আয়ারল্যান্ড সফরের পারফরম্যান্স অবশ্যই গণ্য হবে। যেহেতু ২২ মের আগে একটা সুযোগ আছে (খেলোয়াড় বদলানোর)। এখনই তাই নিশ্চিত থাকা যাবে না।’
Eprothom Aloসাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের আপত্তি এখানেই। যে দুটি বিশ্বকাপে বাংলাদেশ দল সবচেয়ে বেশি সফল, দুটিতেই প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি। ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে ফারুক বলছেন, দল নিয়ে যে অনিশ্চয়তায় ভুগছেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট, এটি পরে বিপদ ডেকে না আনে, ‘আমার মনে হচ্ছে দলটা নিয়ে নির্বাচক, টিম ম্যানেজমেন্ট অনিশ্চয়তায় আছে। এটা ভালো কোনো দিক নয়। এখনো যদি বলা হয় ২২/২৩ মে পর্যন্ত খেলোয়াড় পরিবর্তনের সুযোগ আছে, পরিবর্তন করতে পারি। দেখি কে কী করে, এভাবে বিশ্বকাপ দল হয় না। দ্বিপক্ষীয়-ত্রিদেশীয় সিরিজে হতে পারে, বিশ্বকাপে নয়। ছেলেদের একটা আত্মবিশ্বাস দিতে হবে যে না, তোমরাই সেরা, তোমাদের নিয়েই আমরা ভালো করব বিশ্বকাপে। এখন যদি বলা হয় আয়ারল্যান্ডে ভালো করলে তুমি বিশ্বকাপে যাবে, না হলে বাদ পড়তে পারো, সেটি হলে খারাপ হওয়ার শঙ্কা থাকে। এতে দূরদর্শিতার অভাব ফুটে উঠেছে।’
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=7558
অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন
: খেলাধুলা
Comments
Post a Comment