খালেদার মুক্তির পথ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে নেতারা
খালেদার মুক্তি ও চিকিৎসার ব্যাপারে কারও ভিন্নমত নেই
• আন্দোলনে মুক্ত করার কথা নীতিনির্ধারকদের চিন্তায় নেই
• দলের একটি অংশ সরকারের সঙ্গে সমঝোতা করতে চায়
• অপর একটি অংশ সমঝোতায় মুক্তি–প্রক্রিয়ায় একমত নয়
সরকারের সঙ্গে সমঝোতা করে হলেও দলীয় প্রধান খালেদা জিয়াকে দ্রুত কারামুক্ত করার পক্ষে বিএনপির নীতিনির্ধারকদের একটি অংশ। তবে সমঝোতার বিপক্ষেও মত আছে।
দলটির উচ্চপর্যায়ের নেতারা বলছেন, খালেদা জিয়ার কারামুক্তি এবং তাঁর চিকিৎসার ব্যাপারে দলে কারও ভিন্নমত নেই। সবাই চান, দ্রুত কারামুক্ত হয়ে খালেদা জিয়া দলের নেতৃত্ব দিন। কিন্তু তাঁর মুক্তি আইনি প্রক্রিয়ায়, আন্দোলনের মাধ্যমে নাকি সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করে, তা নিয়ে নেতাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে।
দলের গুরুত্বপূর্ণ সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বিএনপির যে সাংগঠনিক অবস্থা, তাতে আন্দোলন করে দলীয় প্রধানকে মুক্ত করার কথা দলের নীতিনির্ধারকদের চিন্তায় নেই। এ অবস্থায় বিএনপির শীর্ষ নেতৃত্বের একটি অংশ চায়, সরকারের সঙ্গে সমঝোতা করে খালেদা জিয়াকে জামিনে মুক্ত করা কিংবা প্যারোলে (নির্বাহী আদেশে) হলেও বের করে দেশে বা বিদেশে তাঁর চিকিৎসা করানো হোক। এ সমঝোতায় বিএনপির সাংসদেরা জাতীয় সংসদে যোগদান করতেও রাজি।
অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন
: রাজনীতি
Comments
Post a Comment