খালেদা জিয়ার জামিন আপিলেও বহাল



কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার মাহবুব হোসেন এবং এজে মোহাম্মদ আলী। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট ফারুক হোসেন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
এর আগে ৬ মার্চ এ মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। পরে ১৯ মার্চ হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুনঃ https://todaybanglenews.com/?p=6813

যে কোনো আপডেট সংবাদ এখানে ক্লিক করুনঃ আন্তর্জাতিক


Comments

Popular posts from this blog

২০ দলীয় জোট ছাড়লেন পার্থ

চেয়ারম্যানের কর্মীদের হামলা ভাঙচুর, লুটপাটের অভিযোগ

সাংবাদিকের ফোন কেড়ে নিলেন সালমান