পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ত্রিমুখী চাপে ছাত্রলীগ
পূর্ণাঙ্গ কমিটি গঠন করা নিয়ে ত্রিমুখী চাপে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। কমিটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ দিনের আলটিমেটাম শেষ হয়েছে সোমবার।
কমিটি গঠনে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দফায় দফায় বৈঠক, ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে দেয়া ১২ ঘণ্টার সময়সীমাও পার হয়েছে। এদিকে সর্বোচ্চ মহলের এ চাপের মধ্যেই বিকল্প পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুতির দায়িত্ব পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও একই কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এতে আরও বেকায়দায় পড়েছেন ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দু’বার ফেরত এসেছেন ছাত্রলীগের সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তাদের জমা দেয়া কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর হাতে থাকা তালিকার বিশাল ফারাক থাকায় ফেরত আসতে হয়েছে।
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=7775
Comments
Post a Comment