অল্পের জন্য বেঁচে গেলেন এই ভারতীয় অভিনেত্রী
শ্রীলংকায় সন্ত্রাসী হামলার ঘটনায় অল্পের জন্য সপরিবারে অল্পের জন্য রক্ষা পেয়েছেন স্থানীয় বাসিন্দা দিলীপ ফার্নান্দো।
সৃষ্টিকর্তা একইরকম ভাগ্য লিখে রেখেছিলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরতকুমারের বেলায়ও।
তিনশতাধিক ছবিতে অভিনয় করছেন এই অভিনেত্রী। তার স্বামী শরতকুমারও দক্ষিণি চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশ, শ্রীলংকায় রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলার অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেত্রী রাধিকা। বোমা হামলার কিছুক্ষণ আগে দেশটির সিনামন গ্রান্ড হোটেলে অবস্থান করছিলেন তিনি। তিনি বের হয়ে যাবার পরপরই বোমা বিস্ফোরণ ঘটে ওই হোটেলে।
Comments
Post a Comment