‘সরকার বেকায়দায় নেই যে খালেদাকে প্যারোলে মুক্তি দিতে হবে’
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার এমন কোনো বেকায়দায় নেই যে আদালতে দণ্ডিত বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে হবে।’
আজ শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে তিন দিনব্যাপী ‘রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী ১৪২৬’ উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া আদালতে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। আদালতে জামিন পাওয়াই তাঁর মুক্তির পথ। আর প্যারোলের বিষয়টি হচ্ছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নিজে চাইলেই কেবল তা বিবেচনার সুযোগ থাকে। কাউকে তো জোর করে প্যারোল দেওয়া যায় না। বিএনপি নেতারা কেন অবান্তর কথা বলেন, তা বোধগম্য নয়।’
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=7573
অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন
: রাজনীতি
Comments
Post a Comment