তাসকিনকে রাখা হয়নি কেন, ব্যাখ্যা দিলেন মিনহাজুল
২০১৫ বিশ্বকাপে উইকেট শিকারে বাংলাদেশের সেরা বোলার ছিলেন তাসকিন। কিন্তু এ বিশ্বকাপে তিনি দর্শক! নির্বাচকদের চোখে তাসকিন বিশ্বকাপ খেলার মতো ফিট নন
বিশ্বকাপ দলে যে থাকছেন না, সেটি কালই আঁচ করতে পেরেছিলেন তাসকিন আহমেদ। বাষ্পরুদ্ধ কণ্ঠে শুধু বললেন, ‘আমি নাই…।’ তাসকিন যে থাকবেন না, নির্বাচকদের কথায় কদিন ধরেই বোঝা যাচ্ছিল। তবুও একটা চেষ্টা চালিয়েছিলেন, তাড়াহুড়ো করে প্রিমিয়ার লিগের একটা ম্যাচ খেলতে নেমেছিলেন।
তাসকিন যখন রূপগঞ্জের হয়ে প্রিমিয়ার লিগে বোলিং করছিলেন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের রুমের বসে সেটি নিবিড় পর্যবেক্ষণ করেছিলেন মিনহাজুল। প্রধান নির্বাচকের কথায় মনে হচ্ছিল, তাসকিনের চেষ্টা আসলে বৃথা। মানুষ আশায় বাঁচে। তাসকিনও আশা নিয়ে ছিলেন। সেটিও হাওয়ায় মিলিয়ে গেল বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার পর।
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=7386
অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন
: খেলাধুলা
Comments
Post a Comment