সেতুর টোল না দিয়ে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের লোকজন টোলঘরের কর্মীদের মারধর ও ভাঙচুর করেন চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার মহানন্দা সেতুর টোল না দিয়ে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের গাড়িবহরের লোকজন টোলঘরের কর্মীদের মারধর ও ভাঙচুর করেছেন। এ সময় টোল আদায়কারীদের হাত থেকে টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। মহানন্দা সেতুর টোলঘর চাঁপাইনবাবগঞ্জ পৌর সদরে অবস্থিত। টোলঘরের পরিচালক বাবু খান , মারধরের শিকার ব্যবস্থাপক মো. মাসুদ ও কয়েকজন কর্মচারী জানান , সকালে উপজেলা চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে যাওয়ার পথে চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের গাড়িবহরের লোকজনকে টোল আদায়ের জন্য থামানো হয়। তারা ফিরতি পথে দেবে বলে চলে যায়। বেলা সোয়া একটার দিকে ফেরার পথে তাদের টোলের জন্য থামানো হয়। তারা টোল দিতে অস্বীকৃতি জানায়। টোলঘরের কর্মচারীরা এর প্রতিবাদ করলে তারা উত্তেজিত হয়ে বলে , ‘ আমরা সৈয়দ নজরুল ইসলাম ও এসপি সৈয়দ নুরুল ইসলামের (সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই কুমিল্লার পুলিশ সুপার) লোক। আমাদের কাছে টাকা চাও কোন সাহসে। আমাদের কোনো টাকা লাগবে না। ’ এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা মাইক্রোবাস থেকে নেমে ...
Comments
Post a Comment