নো বল বিতর্ক, সীমা লঙ্ঘন করেছেন ধোনি (ভিডিও)
মাঠে যেকোনো পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন মহেন্দ্র সিং ধোনি। পারেন মাথা ঠাণ্ডা রাখতে। এ নিয়ে তার সুখ্যাতি বিশ্বজোড়া। কিন্তু আইপিএলে মেজাজ হারালেন তিনিও। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ডাগআউট থেকে মাঠে নেমে আম্পায়ারকে চোখ রাঙিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।
বিষয়টি ভীষণ দৃষ্টিকটু ঠেকছে বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীদের। যে যার মতো করে তাকে ধুয়ে দিচ্ছেন। তাতে শামিল হলেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার। তার মতে, রাজস্থানের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করে সীমা লঙ্ঘন করেছেন ধোনি।
টুইটবার্তায় তিনি বলেন, আমি সবসময় ধোনিকে পছন্দ করে এসেছি। তবে সে মাঠে এভাবে প্রবেশ করে স্পষ্টভাবে সীমা লঙ্ঘন করেছে। তবে ও ভাগ্যবান যে, এই ঘটনার পর অল্প কিছু জরিমানা দিয়ে পার পেয়ে গেছে।
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=7268
অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন
: খেলাধুলা
Comments
Post a Comment