নুসরাত হত্যাকাণ্ড: অধ্যক্ষকে আইনি সহায়তা দিয়ে বহিষ্কার আওয়ামী লীগ নেতা
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষে আদালতে লড়াই করা আওয়ামী লীগনেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার নাম অ্যাডভোকেট কাজী বুলবুল সোহাগ।
তিনি ফেনীর কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।
বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে জানান, কেন্দ্রের নির্দেশে বুলবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সিরাজউদ্দৌলাকে আইননি সহায়তা দেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূর হোসেন বলেন, বিষয়টি তাকে (বুলবুলকে) জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে বুলবুলকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে।
পুরো সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন : https://todaybanglenews.com/?p=7085
অন্যান্য আরো সংবাদ পেতে এখানে ক্লিক করুন
: রাজনীতি
Comments
Post a Comment