Posts

Showing posts from July, 2019

ব্রাজিলের অপেক্ষার অবসান হলো

Bangla breaking news  :  কোপা আমেরিকার ফাইনালে পেরুর বিপক্ষে ৩ - ১ গোলে জয় পেয়েছে ব্রাজিল । ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন এভারটন , গ্যাব্রিয়েল জেসুস ও রিকার্লিসন । পেনাল্টি থেকে পেরুর একমাত্র গোলটি করেন গুরেরো । পরিসংখ্যান থেকে শুরু করে দুই দলের শক্তিমত্তা — সবকিছুতেই পেরুর চেয়ে কয়েক কদম এগিয়ে ব্রাজিল। অন্তত এই কোপা আমেরিকায় তো বটেই ! এর আগে যে চারবার ( ১৯১৯ , ১৯২২ , ১৯৪৯ ও ১৯৮৯ ) নিজেদের মাটিতে কোপা আমেরিকা আয়োজন করেছিল ব্রাজিল , প্রতিবারই শিরোপাটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা। এবার নয় কেন ? আজকের ফাইনালেও ব্রাজিলই ছিল ফেবারিট। পুরো ম্যাচে তিতের শিষ্যরা খেলেছেনও ফেবারিটের মতো করেই। রক্ষণ - মাঝমাঠ - আক্রমণ প্রতিটি বিভাগেই ব্রাজিলের খেলোয়াড়েরা সুরে বাঁধা ছিলেন। ফলাফলটাও গেছে সেলেসাওদের পক্ষে। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ২ - ১ গোলের ব্যবধানে এগিয়ে যাওয়া ব্রাজিল শেষ পর্যন্ত ৩ - ১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে । ২০০৭ সালে শেষবার কোপা আমেরিকার শিরোপা ছ...

হোটেল মালিকের বিরুদ্ধে ‘চোখ দিয়ে’ ধর্ষণের অভিযোগ নায়িকার

Today bangla news : দিল্লির হোটেল মালিক রোহিত ভিগের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী এশা গুপ্ত । সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে পোস্ট দিয়ে এশার অভিযোগ , ওই রেস্তোরাঁ মালিক তাঁকে ‘ চোখ দিয়ে ধর্ষণ করেছেন ’ । প্রকাশ্যে রোহিতকে উল্লেখ করে ইনস্টাগ্রাম ও টুইটারে একাধিক পোস্ট দিয়েছেন ‘ জান্নাত টু ’ খ্যাত নায়িকা এশা গুপ্ত। বলেছেন , দিল্লির এক রেস্তোরাঁয় দীর্ঘক্ষণ ধরে হেনস্তা করেছেন ওই হোটেল মালিক। তিনি এ - ও বলেন , রোহিত তাঁকে এমন অস্বস্তিতে ফেলেছিলেন যে নিজের সামনে দুজন নিরাপত্তারক্ষী রাখতে হয়েছিল । এশা বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন রোহিতের বাজে আচরণ নিয়ে । রোহিতকে ‘ ভবিষ্যতের ধর্ষক ’ বলেও আখ্যা দেন তিনি । ভারতে নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন এ নায়িকা । এশা তাঁর ইনস্টা পোস্টে বলেন , ‘ তিনি ( রোহিত ) আমাকে স্পর্শ করেননি , একটা কথাও বলেননি। কিন্তু চোখ দিয়ে আমাকে ধর্ষণ করেছেন। রোহিত ভিগ , গত রাতে আপনি আমাকে হেনস্তা করেছেন। ’ টুইটারেও একাধিক পো...

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশ: আইজিপি

পুলিশ প্রধান ( আইজিপি ) ড . মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন , মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে । আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি । একটি সুস্থ সমাজ বিনির্মাণে মাদক বড় অন্তরায় । মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন । বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে । মাদকের বিরুদ্ধে এ আন্দোলনকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে । এ আন্দোলনে নেতৃত্বে এগিয়ে আসতে হবে দেশের মেধাবী তরুণ সমাজকে । শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পিএসসি কনভেনশন হলে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যবৃন্দের কৃতি সন্তানদের ‘ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৯ ’ এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি । আইজিপি বলেন , একমাত্র শিক্ষার মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারি । আমরা সার্টিফিকেট নির্ভর শিক্ষা চাই না । আমরা চাই মানবিক মূল্যবোধ , চারিত্রিক ও নৈতিকতা সম্পন্ন আলোকিত মানুষ , যারা সমাজ ও দেশকে আলোকিত করতে পারবে , যাদের দেখে অন্যরা উৎসাহিত হবে । ...