ব্রাজিলের অপেক্ষার অবসান হলো
Bangla breaking news : কোপা আমেরিকার ফাইনালে পেরুর বিপক্ষে ৩ - ১ গোলে জয় পেয়েছে ব্রাজিল । ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন এভারটন , গ্যাব্রিয়েল জেসুস ও রিকার্লিসন । পেনাল্টি থেকে পেরুর একমাত্র গোলটি করেন গুরেরো । পরিসংখ্যান থেকে শুরু করে দুই দলের শক্তিমত্তা — সবকিছুতেই পেরুর চেয়ে কয়েক কদম এগিয়ে ব্রাজিল। অন্তত এই কোপা আমেরিকায় তো বটেই ! এর আগে যে চারবার ( ১৯১৯ , ১৯২২ , ১৯৪৯ ও ১৯৮৯ ) নিজেদের মাটিতে কোপা আমেরিকা আয়োজন করেছিল ব্রাজিল , প্রতিবারই শিরোপাটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা। এবার নয় কেন ? আজকের ফাইনালেও ব্রাজিলই ছিল ফেবারিট। পুরো ম্যাচে তিতের শিষ্যরা খেলেছেনও ফেবারিটের মতো করেই। রক্ষণ - মাঝমাঠ - আক্রমণ প্রতিটি বিভাগেই ব্রাজিলের খেলোয়াড়েরা সুরে বাঁধা ছিলেন। ফলাফলটাও গেছে সেলেসাওদের পক্ষে। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ২ - ১ গোলের ব্যবধানে এগিয়ে যাওয়া ব্রাজিল শেষ পর্যন্ত ৩ - ১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে । ২০০৭ সালে শেষবার কোপা আমেরিকার শিরোপা ছ...